ডিজে সনিকার বৃহস্পতি এখন তুঙ্গে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
আর কয়েকদিন বাদেই ইংরেজি নববর্ষ। আর এই নববর্ষের আগের রাত অর্থাত্ থার্টি ফাস্ট নাইট উদযাপনের তাগিদে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ডিজে শো ও শিল্পীদের ব্যস্ততা বেড়েছে। বিভিন্ন সাউন্ড কোম্পানি, লাইট সরবরাহকারী প্রতিষ্ঠানসহ একাধিক ইভেন্ট কোম্পানি এরই মধ্যে দেশের পাঁচতারা হোটেলসহ ছোট-বড় সকল ভেন্যু বুকিং হয়ে গেছে। আর এই থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে চাহিদার তালিকায় সবার থেকে এগিয়ে আছে একাধিক প্রতিষ্ঠিত ডিস্ক জকি (ডিজে)। তাই জনপ্রিয় ডিজে রাহাত এবং সনিকা বেশ কয়েকটি শোতে পারফর্ম করার কথা চূড়ান্ত করেছেন। তাদের বৃহস্পতি এখন তুঙ্গে।