ভারতের দিল্লীতে অনুষ্ঠানরত ৮ম এশিয়ান স্কুলস দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-৯ বছর গ্রুপে সপ্তম রাউন্ডের খেলা শেষে ফাহাদ সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে অন্য দুই খেলোয়াড়ের সাথে মিলিতভাবে দ্বিতীয় স্থানে এবং অনূর্ধ্ব-১৭ বছর গ্রুপে যোয়ার হক প্রধান সাত খেলায় তিন পয়েন্ট পেয়েছেন। গতকাল অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের কুশগ্র মোহনের সাথে ড্র করেন এবং যোয়ার ভারতের গোয়েনকা সুমাইয়া সঞ্জয়ের কাছে হেরে যান। গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ শ্রীলংকার তিলকরত্নের সাথে ড্র করেন এবং যোয়ার ভারতের আবিদ নান্দ্রাযোগকে হারিয়েছেন।
