সত্যতা মেলেনি যে মামলার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৪২
যৌতুকের দাবি ও স্ত্রীকে মারধরের অভিযোগ থেকে পুলিশ রেহাই দিল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অরূপ সাহাকে। নরসিংদী মডেল থানা পুলিশ এ মর্মে আদালতে ফাইনাল রিপোর্ট দিয়েছে। গত ৫ ডিসেম্বর অরূপ সাহার শাশুড়ী সুইটি রায় তার কন্যা নিটোল সাহাকে মারধর ও ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেন। এ মামলায় আসামি করেন অরূপ সাহা, তার বাবা ও মাসহ ৫ জনকে। পুলিশ অরূপ সাহা ও তার বাবাকে ঢাকা থেকে গ্রেফতার করে। বর্তমানে তারা নরসিংদী কারাগারে রয়েছেন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার অভিযোগের ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি। এ কারণে গতকাল মঙ্গলবার আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়েছে।