গতকাল মঙ্গলবার চিরিরবন্দর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এ.এইচ মাহমুদ আলী এমপি।
কাউন্সিলে আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আঃ লতিফ, সহ-সভাপতি আলাউদ্দীন আলী, আব্দুস সালাম আমান, যুগ্ম সম্পাদক মির্জা আশফাক হোসেন, শরিফুল আলম লাল, সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ। কাউন্সিল শেষে নির্বাচনে আইয়ুবুর রহমান শাহ্ সভাপতি ও অধ্যক্ষ আহসানুল হক মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
