সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
খিলাড়ি ৭৮৬
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘খিলাড়ি ৭৮৬’ মুক্তির প্রথম দিনে ইন্ডিয়ান বক্সঅফিসে সিনেমাটি আয় করেছে ১০ কোটি রুপি। শুধু তাই না, এর আগের অক্ষয় কুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাউড়ি রাঠোর’-এর প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে নতুন এ ছবিটি। পরিচালক আশিষ আর মোহনের ‘খিলাড়ি ৭৮৬’ সিনেমাটি গত ৭ ডিসেম্বর একসঙ্গে ২৭৮৫ হলে মুক্তি দেওয়া হয়। এ সিনেমাটির প্রযোজনা সংস্থা জানান, বর্তমানে ভারতীয় বেশকিছু সিনেমা হলে নাইটশোর সময় বাড়িয়ে দিয়ে আরেকটি শো চালিয়ে ‘খিলাড়ি ৭৮৬’ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
