‘বিচারক হিসেবে ‘স্টার ড্যান্স’-এ কাজ করে আমি আনন্দ পেয়েছি। তা ছাড়া এই অনুষ্ঠানের কনসেপ্টও একটু ভিন্ন রকম। অনুষ্ঠানটি দেখে আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’
চলচ্চিত্র অভিনেত্রী চম্পা
প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারকের আসনে বসা প্রসঙ্গে বলেন।
‘এ দুটি চলচ্চিত্রে কাজ করার বিষয়ে কথা চূড়ান্ত হয়েছে। বরাবরের মতো এবারও আমার চেষ্টা থাকবে নিজস্ব ঢংয়েই গানগুলো তৈরি করার।’
কণ্ঠশিল্পী অর্ণব
চলচ্চিত্র ‘রান’ আর ‘পদ্ম পাতার জল’-এ কাজ করা প্রসঙ্গে বলেন।
‘ব্র্যান্ডলরিয়েট লিজেন্ডারি সম্মাননা পাওয়ায় অনেক সম্মানিত বোধ করছি। এটা ভবিষ্যতে আরও বেশি ভালো কাজ করতে আমাকে উত্সাহিত করবে।’
বলিউডের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান
সম্প্রতি মালয়েশিয়ার ব্র্যান্ডলরিয়েট লিজেন্ডারি সম্মাননায় ভূষিত হওয়া প্রসঙ্গে বলেন।
‘এর আগে আমি নিজে অ্যালবাম তৈরি করার জন্য কয়েকজন তরুণকে বাছাই করেছিলাম। এবারে একটি টিভি চ্যানেলের রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে বসছি। আমি মনে করি আমাদের চারপাশে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে খুঁজে বের করার সুযোগ পেয়ে ভালোই লাগছে।’
সংগীতশিল্পী হূদয় খান
সংগীত প্রতিভা অন্বেষণের নতুন আয়োজন ‘রবি সেরা প্রতিভা’। এই প্রতিযোগিতার জন্য প্রতিযোগী বাছাইয়ের কাজ সম্পর্কে বলেন।
