সুনামগঞ্জ

জগন্নাথপুরে বিজয়ের আয়োজন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ১৮:৫৮
জগন্নাথপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক নজরুল গীতি, ভাটিয়ালি ও বাউল গানে মাতিয়ে তুলেন জগন্নাথপুর শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর ভয়েস স্টার শিল্পীরা। সংগীতশিল্পীদের জমকালো গানের সুরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অন্যরকম আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অন্ততপাল ও সায়েক আহমদের প্রাঞ্জল উপস্থাপনায় একে একে সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমীর শিল্পী পরিতোষ চক্রবর্তী শিবু, বিজয় দে, অনন্তপাল, ভয়েস স্টার দলের শিল্পী আবুল কাশেম, ইন্দ্রজিত্ সুত্রধর, শিল্পকলা একাডেমীর ক্ষুদে শিল্পী অমরিতা সুত্রধর বর্ষা, মনিকা আক্তার, বীথি নাথ, শান্ত, গোপী নাথ, বর্নী, শ্রামন্তী সরকার তুষ্টি, জলি, মায়া, শাইআকার শিল্পী গোষ্ঠীর ক্ষুদে শিল্পী ঝুমু আক্তার প্রমুখ।