ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাতে ৪১তম মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস উদযাপন কমিটি এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে মহেশপুর শিল্পকলা একাডেমী, নটকুঞ্জ, লালন একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এখানে নাচ, গান, নাটক উপস্থাপন করে। বাংলাদেশ বেতার খুলনার গুণী শিল্পীরাও এখানে গান পরিবেশন করেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজদ উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন।
