গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সন্ধ্যায় উপজেলা চত্বরে উপজেলা পরিষদের আয়োজনে কোটালীপাড়া শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমীর ক্ষুদে শিল্পীদের কণ্ঠে আজ আমাদের বিজয় দিবস এই গানটি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে’ ‘বাজেরে বাজে বাংলাদেশের বাঁশি’, ‘সহজ মানুষ ভজে দেখলি না মন দিব্য জ্ঞানে’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’। নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমীর নৃত্য শিল্পী মীম, মৌ, ত্রপা, অরণ্য, অর্পা। নৃত্য শেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মজিবুল হক, শিল্পকলা একাডেমীর সদস্য হাবিবুর রহমান মুকুল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
