ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:০৫
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২৫ তম সাধারণ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন কেন্দ্রে চেম্বারের সভাপতি মোঃ ইলিয়াছ খাঁনের সভাপতিত্বে সভায় কার্য বিবরনী পাঠ করেন চেম্বার সহ-সভাপতি তানজিল আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন চেম্বারের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক, চেম্বারের উর্ধ্বতন সহ সভাপতি আশরাফুল আলম মাহফুজ, চেম্বার পরিচালক শাহজাহান মিয়া, কাজী জাহাঙ্গীর প্রমুখ।