জন্মদিন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:২২
নোবেল :এ দেশে শুধুমাত্র মডেলিং করেও যে শীর্ষ তারকার ইমেজ নিয়ে থাকা যায় তা প্রমাণ করেছেন নোবেল। একাধারে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন এই প্রিয়মুখ। বিচ্ছিন্নভাবে কিছু নাটকে অভিনয় করলেও তা যে ছিল নিছক শখের কাজ তা স্পষ্ট। স্ক্যান্ডাল বা রটনার আঁচড় কোনোভাবেই তার কোনো কাজে কখনও লাগেনি। নিজের ক্যারিয়ার, সাথে কর্পোরেট পার্সোনালিটির পাশাপাশি নিজের পরিবারের কাছে আদর্শ ব্যক্তি। আজ এই গুণী মডেল তারকার শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।