দীর্ঘ কয়েক বছর বিরতির পর আবারও উপস্থাপনায় নিয়মিত হয়েছেন আব্দুন নূর তুষার। তাকে গেল দু’বছর ধরে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনায় দেখা যাচ্ছে। তবে বিভিন্ন সেলিব্রেটিদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান না করলেও বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক ও সামাজিক টক শো উপস্থাপনা করছেন। এই ধারাবাহিকতা নতুন আরও একটি ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন তিনি। তা হলো ঢাকা এফএম-এ সাপ্তাহিকভাবে আরও একটি নিয়মিত অনুষ্ঠান সঞ্চালনা করতে যাচ্ছেন। সেই হিসেবে আরজে হিসেবে নাম লেখাচ্ছেন তিনি।
আরজে হিসেবে এই নতুনভাবে আত্মপ্রকাশিত অনুষ্ঠানের নাম ‘তুষারপাত’। অনুষ্ঠানটি ঢাকা এফএম প্রতি বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টায় প্রচার হবে। অনুষ্ঠানের আঙ্গিক প্রসঙ্গে তুষার বলেন, ‘এই অনুষ্ঠানটি মূলত বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা আর গানের অনুষ্ঠান। ধরা যাক কোনো দিন বিষয় থাকবে শীত। সেইদিন আমরা শুধু শীত নিয়েই কথা বলব এবং সেই বিষয় নিয়েই প্রাসঙ্গিক গান প্রচার হবে।
