মাহমুদুন্নবী স্মরণে তার চার সন্তান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:২৩
‘গানে গানে সকাল শুরু’তে আগামীকাল বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সংগীত পরিবেশন করবেন প্রয়াত সংগীতজ্ঞ মাহমুদুন্নবীর চার সন্তান ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, অন্তরা নবী ও পঞ্চম। অনুষ্ঠানে মাহমুদুন্নবীর বিভিন্ন গান পরিবেশন করবেন তারা। সঙ্গে থাকবে স্মৃতি কথা। অনুষ্ঠানটির প্রযোজক আমীরুল ইসলাম। ‘গানে গানে সকাল শুরু’র প্যানেল প্রযোজনা করবেন ইফতেখার মুনিম, জামাল রেজা, অনন্যা রুমা। অনুষ্ঠানটি দর্শকরা সরাসরি দেখতে পাবেন চ্যানেল আইয়ের পর্দায় সকাল ৭টার সংবাদের পর থেকে ৯টার সংবাদের পূর্ব পর্যন্ত।