প্রথম বিভাগ ক্রিকেট

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
প্রথম বিভাগ ক্রিকেটে গতকাল বৃহস্পতিবার জয় পেয়েছে বিকেএসপি, উত্তরা স্পোর্টিং ক্লাব, ইস্কাটন সবুজ সংঘ ও সিটি ক্লাব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্সের ১২১ রান তাড়া করতে গিয়ে বিকেএসপি ৪ উইকেটে জয় পায়। পারটেক্সের আল-ইমরান ২৮ ও রবিউল ২২ রান করেন। রিফাত ২৪ রানে তিন উইকেট নেন। বিকেএসপির রিফাত ৩৯ ও মুসাব্বির ২৩ রানে অপরাজিত থাকেন। হুমায়ুন, জাহাঙ্গীর ও নিহাদ দুইটি করে উইকেট নেন। সিটি ক্লাব মাঠে উত্তরা স্পোর্টিং ক্লাব ১৭৫ রান করলে ইয়ং পেগাসাস ১৬৫ রানে অলআউট হয়ে যায়। ফলে উত্তরা ১০ রানে জয় পায়। উত্তরার রাজিব ৪১ ও শাহরিয়ার ২৯ রান করেন। শাহাদাত, কামরান ও শহিদুল দুইটি করে উইকেট নেন। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কাঁঠাল বাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে ইস্কাটন সবুজ সংঘ। কাঁঠাল বাগান ৮৩ রানে অলআউট হলে ইস্কাটন তিন উইকেট খরচে জয় পায়। কাঁঠাল বাগানের মোজাহিদুল ২৩ রান করেন। শরফরাজ চারটি ও আবু বকর তিনটি উইকেট নেন। ইস্কাটনের মেহেদী হাসান ৩৭ ও জনি তালুকদার ২৫ রান করেন। বিকেএসপিতে ধানমন্ডি প্রগতি সংঘকে ৬ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব।