গতকাল বুধবার ভোরে বন্যহাতির আক্রমণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় আবদুল কুদ্দুস ফকির (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। হাতির আক্রমণ থেকে বেঁচে যায় একই এলাকার শিহাম নামের চার বছরের এক শিশু। উপজেলার কলাউজানে দু’টি বাড়ি তছনছ করেছে বন্যহাতি। জানা যায়, কুদ্দুছ ফকির ভোরে তার স্ত্রীকে নিয়ে ক্ষেতে পানি দিতে গেলে বন্যহাতির আক্রমণের শিকার হন। অপরদিকে, মায়ের বুদ্ধির জোরে একই এলাকার হাতির আক্রমণ থেকে বেঁচে যায় শিহাম নামের ওই শিশুটি। এলাকাবাসী জানান, গত তিন সপ্তাহ যাবত্ ১১/১২টি বন্যহাতির একটি দল রাতে উপজেলার কলাউজান, চরম্বা ও পুঁটিবিলার লোকালয়ে হানা দিয়ে আসছে।
