আনসার জাতীয় টেবিল টেনিস মহিলা গ্রুপে দলগত শিরোপা লাভ করেছে। গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম ভবনে ফাইনালে আনসার ৩-০ সেটে ঢাকা জেলাকে হারায়। আনসারের সোমা, রুমী ও চিনতি এবং ঢাকার আঁখি শারমীন ও স্নিগ্ধা অংশগ্রহণ করেন। এদিকে পুরুষ দলগত ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও চট্টগ্রাম জেলা গতকাল প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে চট্টগ্রাম জেলা ৩-০ সেটে ফেনী জেলাকে এবং বাংলাদেশ আনসার ৩-১ সেটে বাগেরহাট জেলাকে হারায়। আজ উভয় দল বিকাল ৪টায় প্রতিযোগিতা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
