আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার পাঠানো ক্রীড়া সামগ্রী খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল দুপুরে বাফুফে ভবনে বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন বিভিন্ন দলের কোচ, কর্মকর্তা, ম্যানেজার এবং অধিনায়কদের হাতে জার্সি, প্যান্ট, মোজা, বুট, সিনগার্ড, ফুটবল, গোলকিপার গ্লোভস তুলে দেন।
এসব ক্রীড়া সামগ্রী মহিলা ফুটবলের সুপার লিগের আট দলকে তুলে দেয়া হয়েছে। ফিফার ক্রীড়ার মধ্যে রয়েছে আনসার ভিডিপি, যশোর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, নরসিংদী, সাতক্ষীরা। প্রত্যেকটি দলকে এডিডাসের ১৮ সেট জার্সি, ১৮ জোড়া বুট, ১৮ জোড়া সিনগার্ড, অনুশীলনের জন্য দুই রংয়ের বিপস, ২০টি ফুটবল, ২ জোড়া গোলকিপার গ্লোভস এবং অন্যান্য সামগ্রী। আরো কিছু সামগ্রী আছে, সুগুলো জাতীয় দল এবং যুব ফুটবল দলের জন্য রাখা হয়েছে।
বিতরণকালে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন ফিফার সামগ্রী অনেক দেশই সঠিক ব্যবহার করেনি বলে ফিফা মনে করে। এটা আমাদের জন্য অপমানজনক। তাই আমরা মিডিয়ার সামনে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছি। এসময় উপস্থিত ছিলেন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু এবং ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সিরাজুল ইসলাম বাচ্চু জানিয়েছেন, এখন থেকে প্রতিবছর ফিফা মহিলা ফুটবলারদের জন্য ক্রীড়া সামগ্রী পাঠাবে।
