‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪১৯’ পেলেন কবি কাজী রোজী। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর পুরস্কার পেলেন তিনি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি বেলাল চৌধুরী ও কবি রুবী রহমান। সভাপতিত্ব করেন ‘অনন্যা’ সম্পাদক তাসমিমা হোসেন। পুরস্কারপ্রাপ্ত কাজী রোজীর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন রিয়া মাহমুদ। ১৪০১ সাল থেকে সাহিত্যে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অনন্যা’ প্রতি বছর একজন কৃতি সাহিত্যিক অথবা সাহিত্য গবেষককে ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ প্রদান করে আসছে।
---
শুদ্ধসঙ্গীত উত্সব
ছায়ানটের আয়োজন করেছে শুদ্ধ সঙ্গীত উত্সব ১৪১৯। ছায়ানট অডিটোরিয়ামে দুইদিনব্যাপী এই উত্সব শেষ হচ্ছে আজ।
----
চিত্রকর্ম প্রদর্শনী
আলী আকবরের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘আলী আকবরের যাত্রা’ চলছে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টরে। প্রদর্শনীটি চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
----
বাজাও বাংলাদেশের ঢোল
রমনা পার্কে আজ ‘বাজাও বাংলাদেশের ঢোল’ শিরোনামে আয়োজন করা হয়েছে বাংলালিংক বাংলাদেশ উত্সব। চলবে সকাল ৯.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।
-----
রবীন্দ্র নৃত্যনাট্য
শিল্পকলা একাডেমীর জাতীয় মিলনায়তনে সাধনা আয়োজন করছে রবীন্দ্র নৃত্যনাট্য। ‘মায়ার খেলা’ শিরোনামে নৃত্যনাট্যটি অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়।
----
ড্রয়িং প্রদর্শনী
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এর অয়োজনে আলোকচিত্রী নাসির আলী মামুনের ব্যক্তিগত সংগ্রহের ‘তার আলো, তার ছায়া’ শীর্ষক ড্রয়িং প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ২৫ ডিসেম্ব পর্যন্ত।
----
১৫তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় চলছে ১৫তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। শুক্রবার ৩টা থেকে এছাড়া প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
----
দ্য মেকিং অব কুহু আর্ট-২
কুহুর শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে গুলশানের রেডিয়াস আর্ট গ্যালারিতে। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। প্রদর্শনী চলবে ১৫ জানুয়ারি ২০১৩ পর্যন্ত।
