জন্মদিন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ১৯:৪১
গোবিন্দ :বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৬৩ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। অভিনেতার পাশাপাশি তিনি একজন উপস্থাপক ও রাজনীতিবিদ। ১৯৮৬ সালে তিনি ‘ইলজাম’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের এই প্রথম ছবি থেকেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাকে বলিউডের কমেডি হিরোও বলা হয়। তার অভিনীত সবক’টি ছবিই ব্যাপক জনপ্রিয়তা পায়।