আগামী ২৭ ডিসেম্বর বৈশাখী টেলিভিশন পদার্পণ করছে অষ্টম বছরে। এ উপলক্ষে বৈশাখী টেলিভিশন ১৮ ডিসেম্বর থেকে আয়োজন করেছে ৬ পর্বের আলোচনা অনুষ্ঠান। পলাশ মাহবুবের উপস্থাপনায় প্রথম পর্বের বিষয় ‘টেলিভিশন ও বিনোদন সাংবাদিকতা’। ১৯ ডিসেম্বর ফারহানা নিশোর উপস্থাপনায় ২য় পর্বের বিষয় ‘টেলিভিশনে সংগীত’ এবং ২৩ ডিসেম্বর আলোচনা অনুষ্ঠান ‘টেলিভিশনে বিজ্ঞাপন’। মনজুরুল আহসান বুলবুলের উপস্থাপনায় ২০ ডিসেম্বরের আলোচনা অনুষ্ঠান ‘গণমাধ্যমের স্বাধীনতা ও টেলিভিশন’ এবং ২২ ডিসেম্বরে এর বিষয় ‘গণমাধ্যম ও রাজনীতি’। এবং শেষ পর্ব ২৪ ডিসেম্বর জাহিদ হোসেন শোভনের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠান ‘টেলিভিশনে নাটক ও চলচ্চিত্র’। অনুষ্ঠানগুলো প্রচারিত হবে রাত ১১ টায়।
