নেত্রকোনার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তথ্য-প্রযুক্তি ও এর প্রায়োগিক বিষয়ক এক আলোচনাসভা গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। বিজয় মেলা উপলক্ষে নেত্রকোনার মোক্তারপাড়াস্থ মুক্তমঞ্চের মাঠে বিষয়ভিত্তিক আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে মূল আলোচনা করেন দেশের খ্যাতিমান আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার। তিনি বলেন, শিক্ষার্থীদের পিঠে-হাতে বইয়ের বিরাট ব্যাগ নিয়ে না যেতে হয়, সেজন্য ২০১৫ সালের পাঠ্যপুস্তক ইন্টারনেটে পাওয়া যাবে এবং পেনড্রাইভেও পাওয়া যাবে। মোবাইল ফোনেও লেখাপড়ার সকল সুযোগ পাওয়া যাবে। সারা পৃথিবীর মত বাংলাদেশেও এর পরিবর্তন হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
