চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

মুক্তিযোদ্ধা-বিসিআইসি’র ড্রয়ে জমে উঠেছে শিরোপা লড়াই

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
সিটি কর্পোরেশন একাদশ, মোহামেডান ব্লুজ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও বিসিআইসি ক্রীড়া সংসদ ওশেন শীপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগের লড়াইকে জমিয়ে তুলেছে। লিগে চারদলের পয়েন্ট সমান হওয়ায় প্রত্যেকেই এখন শিরোপার স্বপ্ন দেখছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিসিআইসি ক্রীড়া সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলে শেষ হওয়ায় লিগের শিরোপা লড়াই জমে ওঠে। এ খেলার পর সিটি কর্পোরেশন একাদশ, মোহামেডান ব্লুজ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষ স্থান দখল করে রাখলেও বিসিআইসি ১২ পয়েন্ট নিয়ে এদের ঠিক পেছনেই অবস্থান করছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদের চার্লি গোল করে (১-০) দলকে এগিয়ে নেন। এরপর মুক্তিযোদ্ধার ইসমাইল জাহেদ গোল পরিশোধ করে (১-১) খেলায় সমতা আনেন। দুর্ভাগ্য মুক্তিযোদ্ধা সংসদের। প্রতিপক্ষ দলের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোলের ব্যবধান বৃদ্ধি করতে ব্যর্থ হয়। মুক্তিযোদ্ধা: নজরুল, বাদশাহ, শওকত, ব্রাইট, রাজু, লাকী, নাছের, ফাহাদ, ইসমাইল জাহেদ (কামরান), নুরুল আবছার, লালু। বিসিআইসি:রেজোয়ান, সানোয়ার, আমিন, ইমেকা, জমির, টুটুল, রফিকুল (আনোয়ার), সৈকত, চার্লি, ইমন।