কৌতুক অভিনেতা আনিস আর নেই

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০৯:২৩

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস মারা গেছেন(ইন্নালিল্লাহি....রাজিউন)।তার বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার রাত প্রায় ১১টার দিকে তার নিজ বাসভবন রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনে স্ট্রোক করে তিনি মারা যান বলে জানিয়েছেন তার জামাতা মো. শিমুল।

তিনি জানান, আনিসুর রহমান রাতে খাওয়া শেষে নামাজ পড়েন। এরপর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। সোমবার সকালে টিকাটুলি মসজিদে জানাজার পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লবপুর গ্রামে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন: জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের অভিযান, গোলাগুলি-বিস্ফোরণ

আনিসুর রহমান আনিস ১৯৬৪ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অসংখ্য  চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসির খোরাক যুগিয়েছেন। তিনি এমন একজন অভিনেতা যিনি জীবনভর সবাইকে শুধু হাসিয়েছেন। এজন্য তাকে ‘হাসির রাজা’ বলাই যায়।

ইত্তেফাক/এমআরএম

এ সম্পর্কিত আরও পড়ুন