টিটোর জন্য শুভেচ্ছা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৪০
রিয়াল মাদ্রিদ এই সময়ে ক্লাবের সকলের পক্ষ থেকে বার্সেলোনা কোচ টিটো ভিলানোভার প্রতি তাদের সমর্থন, ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছে। আমরা তার অতিদ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার ক্লাবের প্রতি ও পরিবারের প্রতি সবরকম সমর্থন প্রকাশ করছি —রিয়াল মাদ্রিদের অফিসিয়াল বিবৃতি আমরা মাঠে পরস্পরের বিপক্ষে। কিন্তু আজ নিশ্চিত থাকো টিটো, এই লড়াইয়ে আমরা সবাই তোমার সঙ্গে আছি। ফুটবল বিশ্বের সমস্ত শক্তি ও সমস্ত দর্শককুল মিলে এই লড়াইয়ে ওটাকে (ক্যান্সারকে) হারাবো আমরা। এটা হতেই পারে না যে, এই ম্যাচটা তুমি হেরে যাবে —ইকার ক্যাসিয়াস, রিয়াল অধিনায়ক টিটো ভিলানোভা ও তার লোকজনের সর্বোচ্চ শুভকামনা করছি। আমরা আসলে একটা বিশাল ফুটবল পরিবারের সদস্য। টিটো, তোমাকে বুকে জড়িয়ে ধরছি —সার্জিও রামোস, রিয়াল মাদ্রিদ সেই কবে সার্জনের সঙ্গে দেখা করার পর আবার টিটোকে এই কঠিন সময়ের মধ্যে যেতে হচ্ছে; এই খবরটা আমি মাত্র শুনলাম। আমি টিটোর পরিবারকে নিজে ও আমার দলের সকলের পক্ষ থেকে আমাদের শুভকামনা জানাচ্ছি —রাফায়েল বেনিতেজ, চেলসি কোচ টিটো ভিলানোভার অসুস্থতার এই খবরটা পেয়ে খুবই খারাপ লাগছে। ক্যান্সার ছড়িয়ে পড়ায় তাকে আবার সার্জারি করাতে হচ্ছে। আমাদের সকলের ভালোবাসা ওর সঙ্গে আছে —গ্যারি লিনেকার, ইংলিশ লিজেন্ড আমার জীবনের যা কিছু শক্তি ও সামর্থ্য আছে; সব দিয়ে টিটোকে সমর্থন জানাতে চাই। আমরা এই যুদ্ধে সবাই টিটোর পাশে আছি —রাফায়েল নাদাল, টেনিস তারকা আমরা তোমার পাশে আছি, প্রিয় টিটো। আমরা তোমার সেই শক্তির প্রার্থনা করছি, যা দিয়ে তুমি এই দুঃসময় কাটিয়ে উঠতে পারবে —সার্জিও আগুয়েরো, আর্জেন্টাইন তারকা বাবার প্রতি এই সমর্থন দেখানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এই মানসিকতা অসাধারণ। আশাকরি সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে। শুভেচ্ছা —আদ্রিয়া ভিলানোভা, টিটোর ছেলে, বার্সা যুবদলের খেলোয়াড়