আবাহনীকে জরিমানা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৪০
১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রামীণফোন প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী বিজেএমসি ম্যাচে গ্যালারি থেকে দর্শক মাঠে প্রবেশ করে তাণ্ডব চালায়। গ্যালারি থেকে ঢিল ছুঁড়ে শেখ জামালের আফ্রিকান জোসেফ আফুসির মাথায় আঘাত করে এবং মাঠে ঢুকে ম্যাচ অফিসিয়ালদের লাঞ্ছিত করার কারণে আবাহনীকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাফুফে। ডিসিপ্লিনারি অ্যাকশান কমিটি জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আবাহনীকে দু’টি ম্যাচ দর্শক ছাড়া মাঠে খেলতে হবে বলে বাফুফে হুঁশিয়ার করে দিয়েছে। ১৯ জানুয়ারির মধ্যে বাফুফের হিসাব শাখায় দুই লাখ টাকা জমা দিতে বলা হয়েছে।