আন্তর্জাতিক রোল বল স্কেটিং আজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৪১
বিজয় দিবস উপলক্ষে রোলার স্কেটিং ফেডারেশন ঢাকায় আয়োজন করেছে আন্তর্জাতিক রোল বল স্কেটিং। আজ ও আগামীকাল ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব মাঠে প্রতিযোগিতা হবে। বাংলাদেশসহ তিনটি দেশ এখানে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে ফেডারেশন। অন্য দুটি দেশ ভারত ও নেপাল। আজ সকাল ১০টায় উদ্বোধন হবে। এরপর রোল বোল ম্যাচে বাংলাদেশ-নেপাল এবং দ্বিতীয় ম্যাচ বেলা ১২টায় ভারত-নেপাল এবং বিকাল তিনটায় বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে। আগামীকাল রোল স্পিড স্কেটিং অনুষ্ঠিত হবে। সাড়ে তিনটায় ফাইনাল।