অনূর্ধ্ব ১৬ জুনিয়র ফুটবল দল গঠন করতে মোহামেডান ট্রায়াল নিচ্ছে প্রতিভাবান খেলোয়াড়দের। গতকাল সকালে কমলাপুর স্টেডিয়ামে ট্রায়াল শুরু হয়েছে। প্রায় দেড় শতাধিক ফুটবলার ট্রায়াল দিচ্ছে। চলবে তিন দিন।
১৫০ এন্ট্রি করেছে। এদের মধ্যে রাজধানীর বাইরে থেকে আসা ৫৩ জন তরুণ মোহামেডানের আবাসিক ক্যাম্পে রয়েছেন। পেশাদার ফুটবল ক্লাবগুলোতে জুনিয়র ফুটবল দল গঠন করার নিয়ম রয়েছে। মোহামেডান সেদিকে এগুচ্ছে। খেলোয়াড় তৈরি করার জন্য মাঠে নেমেছে।
