নৃত্যে তারকা জুটি নাদিয়া-লিখন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২২:০৩
গত প্রায় দুই দশক ধরে মিডিয়াতে বিভিন্ন অঙ্গনের তারকাদের সমৃদ্ধি ঘটলেও নৃত্যশিল্পীদের খুব একটা আগমন ঘটছে না। কেউ কেউ নৃত্যশিল্পী হচ্ছেন ঠিকই, কিন্তু তাদের ক্যারিয়ার নৃত্যে না অভিনয়ে তা বোঝা মুশকিল। এর বাইরে নৃত্যজুটি পাওয়া তার চেয়েও বড় সংকটের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ নাদিয়া-লিখন ছিলেন তারকা নৃত্যজুটি। এরপর নৃত্যে সেই অর্থে কোন জুটির আবির্ভাব ঘটেনি। এ অবস্থায় সমপ্রতি বেশ ক’টি চ্যানেলে নৃত্যের ওপরে রিয়েলিটি শো চালু হলেও এখান থেকে প্রফেশনাল নৃত্যশিল্পী ক’জন বেরিয়ে আসবেন তা বলা মুশকিল। এছাড়া তারা নৃত্যে প্রতিষ্ঠিত বা পুরস্কৃত হয়ে ভবিষ্যতে অভিনয় বা মডেলিং- এ পা দেবেন না তারও কোন নিশ্চয়তা নেই। তাই অধিকাংশ সিনিয়র নৃত্যশিল্পীই শো-বিজ অঙ্গনের এই সংকটের কথা বলছেন।