মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্ল¬ার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
গতকাল হরতালের কারণে আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। এদিন কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের দেয়া জবানবন্দির সত্যতা এবং তাদের গ্রহণযোগ্যতাসহ পাঁচটি চার্জের উপর যুক্তি উপস্থাপন করেন মোহাম্মদ আলী। এদিকে গতকাল কোন মামলার কার্যক্রম না থাকায় ট্রাইব্যুনাল-১ বসেনি।
