রাষ্ট্রদূতের সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা বর্ণনা করলেন শিক্ষার্থীরা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২২:০৬
ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় সমপ্রতি দুই দফায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালের ১৫ জন এবং হাইস্কুলের ৯জন শিক্ষার্থী জাপান সফর শেষ উপলক্ষ্যে ঢাকাস্থ জাপান রাষ্ট্রদূতের বাসভবনে বুধবার সম্মিলনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা। এসময় শিক্ষার্থীরা জাপান ভ্রমণকালীন নানা সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণসহ গত বছরের সুনামি আক্রান্ত এলাকাসমূহের পুনর্গঠন প্রক্রিয়া দেখার অভিজ্ঞতা রাষ্ট্রদূতকে বর্ণনা করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে আশা করেন যে, বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের এই জাপান সফরে অর্জিত সার্বিক অভিজ্ঞতা প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতার হাত বাড়াতে প্রেরণা যোগাবে।— প্রেস বিজ্ঞপ্তি