ইংরেজি নববর্ষের পয়লা দিন আনন্দে একসাথে আড্ডাবাজিতে কাটানোর পরিকল্পনাটা কানিজ আলমাস খান, ফাহমিদা নবী। বেঙ্গল ফাউন্ডেশনের চত্বরে এ বছরেও সন্ধ্যা কাটানোর পরিকল্পনা তাদের। প্রতিবছরের মতো এবারে নিজেদের বন্ধু-বান্ধবকে নিয়েই এই আয়োজনের প্রস্তুতি চলছে জোরকদমে। আর এই আড্ডাবাজদের একটি দলও তৈরি হয়ে গেছে তাই। সেই দলেরই একাংশ এই ছবিতে। শর্ত একটাই ১ জানুয়ারি ১ পোয়া মিষ্টি নিয়ে হাজির হতে হবে। ওপরের ছবিতে সেই আড্ডাবাজ দলের সস্ত্রীক কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, গাউসুল আলম শাওন, বিজরী বরকতউল্লাহ, মুকিত জাকারিয়া, ফেরদৌস বাপ্পীসহ অনেকে।
