সিরিয়াসলি চলচ্চিত্রে আসতে চাই :সজল

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৩২
ইদানীং টিভি অভিনেতাদের চলচ্চিত্রে অভিষেক ঘটছে বেশ ঘন ঘন। এই কাতারে সজল কবে চলচ্চিত্রে আসছেন এমন প্রশ্ন উঠতেই তিনি বলেন, ‘নিজেকে আরকেটু গুছিয়ে তবেই চলচ্চিত্রে আসতে চাই। কারণ গত দুই-তিনবছর ধরেই প্রায় প্রতিদিনই আমার শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়। এ অবস্থায় নিজেও দোটানায় থেকে একেবারে চলচ্চিত্রের জন্য ডেডিকেটেড হতে পারব না। এইসব কারণ ভেবে চিন্তেই আমি আগামী বছরে হয়তো চলচ্চিত্রে আসতে পারি। প্রায় প্রতিমাসেই একটি-দুটি চলচ্চিত্রের অফার আসে। কিন্তু আমি চলচ্চিত্রটাকে খুব সিরিয়াসলি নিয়ে কাজ করতে চাই। কারণ আমার মনে হয় চলচিত্রে কাজের জন্য আমার বয়স আরও রয়েই গেছে। বলিউড হলিউডে তো চল্লিশোর্ধ নায়কেরাই সবচেয়ে সফল। তাই এসব চিন্তা এখন নেই। এখন আপাতত নাটকটা খুব হিসেব করে সামলে নিচ্ছি।’ উল্লেখ্য, সজল বর্তমানে আগামী ভ্যালেন্টাইনের একাধিক নাটকের কাজে ব্যস্ত রয়েছেন। ভালোবাসা দিবসে প্রায় সবকটি চ্যানেলেই সজলের একাধিক নাটক প্রচার হবে। এর ভেতরে রবি হাসানের পরিচালনায় প্রচারিতব্য এশিয়ান টিভিতে মোনালিসা-সজল অভিনীত ‘পিক্স ডোন্ট লাই’ প্রচারের সম্ভাবনা রয়েছে।