জন্মদিন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৩৫
আপেল মাহমুদ :এ দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেই তিনি দেশের জন্য গান করে আসছেন। তিনি একজন কণ্ঠযোদ্ধা। একজন সংগীতশিল্পীর পাশাপাশি সুরকারও বটে। গোবিন্দ হালদারের লেখা মুক্তিযুদ্ধের বিখ্যাত ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি। আজ এই গুণী সংগীতশিল্পীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।