ঢোল

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৩৫
একুশে টেলিভিশনে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঢোল’। মমতাময়ী মায়ের মমতা ছাড়া অবহেলিত সন্তানের মনস্তাত্ত্বিক রূপ ফুটে উঠেছে নাটকটিতে। আব্দুস সালামের গল্প থেকে ধারাবাহিকটির নাট্যরূপ এবং পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন হিল্লোল, শশী, নওশীন, তানিয়া ইসলাম, তুষার খান, সাবেরি আলম, অনিন্দ্য, সীমান্ত, সঞ্জয় রাজ, মৌরি প্রমুখ। ধারাবাহিকটি একুশে টেলিভিশনে প্রতি শুক্র এবং শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে। কর্পোরেট জব করেন হিল্লোল। হঠাত্ করেই কলিগদের না জানিয়ে বিয়ে করেন শশীকে। অফিসে অনেক সুন্দরীদের স্বপ্নের আকাশে বিচরণ করত হিল্লোল। কিন্তু হিল্লোল প্রচণ্ড ভালোবাসে শশীকে। বিয়ের পর হিল্লোলের বাড়িতে অভ্যর্থনা শশীকে মুগ্ধ করে। ভালোবাসার সংসারে শশীর কোলজুড়ে আসে অনিন্দ্য।