টিভি উপস্থাপকদের আরজে হিসেবে নতুন পরিচয়ের খাতা খোলার যেন নতুন প্রবণতা শুরু হয়েছে। গতকাল আব্দুন নূর তুষার জানালেন তার আরজে হওয়ার কথা । এবারে একই স্টেশনে সকাল থেকে আরও একটি কয়েক ঘণ্টার শো করার খবর জানালেন দেবাশীষ বিশ্বাস। তবে টিভি পর্দার উপস্থাপকদের আরজে হিসেবে এই নতুন চাকরি বা নতুন পরিচয়ে এফএম স্টেশন নিজে আলোচনায় থাকার বেশ ভালোই কৌশল এঁটেছেন বলা যায়।
আর আরজে হিসেবে কাজ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘অফারটি ঢাকা এফএম-এর। ভালোই লাগছে। কথা বলাই তো আমার কাজ। এখানে আরও একটা সুবিধা, ড্রেস মেকাপের বালাই নাই। তাই পুরোপুরি ভয়েসের ওপরই নজর দিতে হয়। এটা একটা মজার অভিজ্ঞতা।’
