‘এশিয়া অঞ্চলের ইসলামী সংস্কৃতির রাজধানী-২০১২’ ঘোষণার পরিপ্রেক্ষিতে বর্ষব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের রচনা ও মিলন কান্তি দে’র নির্দেশনায় ঐতিহাসিক যাত্রাপালা ‘ঈশা খাঁ’ গত ১৭ অক্টোবর মঞ্চস্থ হয়। এরই ধারাবাহিকতায় আজ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৬টা ৩০টায় মঞ্চস্থ হবে ঐতিহাসিক যাত্রাপালা ‘ঈশা খাঁ’। এ ছাড়াও আজ একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত মুক্তিযুদ্ধের নাটক ‘টার্গেট প্লাটুন’।
