নিজের দেশে সেরা নন মেসি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫০
সার্জিও মার্টিনেজ সেপ্টেম্বরে মেক্সিকোর জুলিও সিজার চেভেজ জুনিয়রকে হারিয়ে মিডলওয়েটে চ্যাম্পিয়ন হন। মেসি বার্সেলোনায় ব্যাপক সাফল্য পেলেও দেশের হয়ে একই নৈপুণ্য দেখাতে এখন পর্যন্ত ব্যর্থই। বিশ্বের ক্রীড়ামোদীদের কাছে ব্যাপক জনপ্রিয় হলেও গত তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি নিজের দেশের সাংবাদিকদের মন জয় করতে পারেননি। ক্রীড়া সাংবাদিকদের ভোটাভুটিতে আর্জেন্টিনার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে মেসি পান তৃতীয় স্থান। আর্জেন্টিনার ২০১২ সালের সেরা খেলোয়াড়ের লড়াইয়ে বার্সেলোনা তারকাকে পেছনে ঠেলে দেন ডব্লিউবিসি’র মিডলওয়েট চ্যাম্পিয়ন বক্সার সার্জিও মার্টিনেজ। দ্বিতীয় স্থানে আছেন লন্ডন অলিম্পিকে নিজের দেশবাসীকে একমাত্র সোনা উপহার দেয়া তায়কোয়ান্দা তারকা এদুয়ার্দো সেবাস্তিয়ান ক্রিসমানিস। মেসি অবশ্য দেশের বাইরে খেলা সেরা আর্জেন্টাইন ফুটবলার নির্বাচিত হয়েছেন। বার্সেলোনার হয়ে ব্যাপক সাফল্যের অধিকারী মেসি এ বছর চতুর্থ দফায় ব্যালন ডি’অর জয়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন। এছাড়াও বছরটিতে তিনি ৯০ গোল করেন। এর মধ্য দিয়ে তিনি ভেঙ্গে দেন জার্ড মুলারের দেশ ও ক্লাবের হয়ে সর্বাধিক গোলের চল্লিশ বছরের পুরনো রেকর্ডটি। সার্জিও মার্টিনেজ সেপ্টেম্বরে মেক্সিকোর জুলিও সিজার চেভেজ জুনিয়রকে হারিয়ে মিডলওয়েটে চ্যাম্পিয়ন হন। অপরদিকে ক্রিসমানিসের অলিম্পিক কৃতিত্ব মুখ্য হয়ে দাঁড়ায় রানার্স আপ হওয়ার ক্ষেত্রে। মেসি বার্সেলোনায় ব্যাপক সাফল্য পেলেও দেশের হয়ে একই নৈপুণ্য দেখাতে এখন পর্যন্ত ব্যর্থই। এমনকি জাতীয় দলের হয়ে সামপ্রতিক সময়ে ভাল করা মেসির গোল মাত্র ৩১টি। তিন গোল বেশি দিয়ে তার সামনে আছেন প্রবাদ প্রতীম দিয়েগো ম্যারাডোনা। সর্বকালের হিসেবে গোলদাতাদের মধ্যে তার অবস্থান চতুর্থ। তবে জানুয়ারি মাসে ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা হলে তাতে যদি মেসির নাম ওঠে সেটা হবে আর্জেন্টাইনদের জন্য উদযাপনের মতো বিরাট ঘটনা। কেননা সেরকম কিছু হলে তিনি টানা চতুর্থবারের মতো বিশ্বের সেরা ফুটবলার হওয়ার কৃতিত্ব দেখাবেন।