চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নকআউট পর্বে বার্সেলোনার মুখোমুখি হবে এসি মিলান। বৃহস্পতিবার ড্র শেষে দুই প্রতিপক্ষের নাম ঘোষণা করার পর মিলান কোচ ম্যাসিমিল্যানো অ্যালেগ্রি জানান, তার দল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলের’ মুখোমুখি হবে।
আগামী ২০ ফেব্রুয়ারি সান সিরোতে প্রথম লেগে স্প্যানিশ জায়ান্টদের মুখোমুখি হবে মিলান। ১২ মার্চ ন্যু ক্যাম্পে ফিরতি লিগে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ বাছাইপর্ব শেষে অ্যালেগ্রি বলেন, ‘বিশ্বের শক্তিশালী দলের সঙ্গে আমরা লড়াই করেছিলাম। আমরা আবারো সামনের রাউন্ডটি পেরোতে চেষ্টা করে যাব এবং আশা করি গত বছরের চেয়ে ভাগ্য আমাদের সহায় থাকবে।’
গত মৌসুমেই গ্রুপ পর্বে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়েছিল- ন্যু ক্যাম্পে ২-২ গোলে ড্রয়ের পর ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হেরে যায় মিলান। কোয়ার্টার ফাইনালে সানসিরো গোলশূন্য ড্রয়ের পর স্পেনে ৩-১ গোলে হেরে যায় সিরি ‘এ’ জায়ান্টরা। এ মৌসুমে আবারো কোয়ার্টার ফাইনালে বার্সার সঙ্গে দেখা হয়ে যাওয়ায় বেশ চমকিত মিলান ভাইস প্রেসিডেন্ট আদ্রিয়ানো গিলানি। তিনি বলেন, ‘এটা আশ্চর্যের ব্যাপার, এক বছরেই আমরা তাদের সঙ্গে ষষ্ঠবারের জন্য খেলতে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘বার্সেলোন?া বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে খেলা বিশ্বসেরা দল। আমরা চেষ্টা করব এবং গত মৌসুমে আমরা ভালোই আভাস দিয়েছিলাম।’ -বাংলা নিউজ
