ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের মধ্য কোনাপাড়া গ্রামে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ কাজ চলছে। শুক্রবার ওই রাস্তায় মাটিকাটা শুরু হয়। উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী, এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী। এলাকাবাসীর উদ্যোগে নিজেদের জমির ওপর দিয়ে ৭ ফুট প্রস্থ রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়েছে। রাস্তার কাজ সমাপ্ত হলে ওই এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী যাতায়াত করতে পারবে।
