ট্রাকের ধাক্কায় ছিটকে আসা মোটরসাইকেলের আঘাতে পথচারী নিহত

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৩:১০

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় মো. মিলন হোসেন (২৮) নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন। রবিবার রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

 

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলেন— মো. ফাহিম, মো. আরিফ ও শামিম। আহত ফাহিমকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং বাকিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিলন উপজেলার হাজিরহাট ইউনিয়নের দুলাল মিস্ত্রির ছেলে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, রাত সাড়ে নয়টার দিকে হাজিরহাট বাজারের টিন ব্যবসায়ী মো. ফারভেজের ছেলে ফাহিম মোটরসাইকেযোগে চরলরেন্স যাচ্ছিলেন। রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের হাজিরহাট উপকূল কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তার পাশে থাকা তিনজন পথচারীর ওপর উল্টে পড়েন। এ ঘটনায় গুরুতর আহত হন তারা।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিত্সা শেষে গুরুতর আহত ফাহিম ও মিলনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মিলন মারা যান। অপর দু’জনকে লক্ষ্মীপুরের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেং।

 

কমলনগর থানার ওসি ইকবাল হোসেন জানান, র্দূঘটনা ঘটিয়ে ট্রাকটি রাতেই পলিয়ে যায় আমাদের নিকট ট্রাকের নম্বর নেই, নম্বর সংগ্রহ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/এএম