ভারতের আরো একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফাহাদ রহমান। দিল্লি শহরে অনুষ্ঠিত ৮ম এশিয়ান স্কুলস দাবা চ্যাম্পিয়নশিপের শেষ ইভেন্ট বিদুত্গতি দাবায় ফাহাদ রহমান অনূর্ধ্ব-৯ বছর গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ফাহাদ ছয় খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ফাহাদ তিনটি ইভেন্টের মধ্যে দুটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক অর্জন করেছেন। অনূর্ধ্ব-১৭ বছর গ্রুপে বাংলাদেশের অপর খেলোয়াড় যোয়ার হক প্রধান ৫ খেলায় ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। বিদুত্গতি দাবার ইভেন্ট গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
