কাওসারের হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়ন গতকাল শুক্রবার চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে সিজেকেএস এক্সক্লুসিভ-এরিয়্যাল হকি লিগের সুপার থ্রি’র খেলায় ৭-০ গোলে হারায় কর্ণফুলী স্পোর্টস ক্লাবকে।
ব্রাদার্সের পক্ষে কাওসার হ্যাটট্রিকসহ চার গোল করেন। তার গোলগুলো আসে ২৩, ৪৬, ৪৯, ৫০ মিনিটে। এছাড়া আনিসুজ্জামান, প্রশান্ত ও রুবেল একটি করে গোল দেন। আজ শনিবার দুপুর-১২টায় সুপার থ্রি পর্বের ফাইনাল চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান এস সি ব্লুজ।
