বাংলাদেশ আনসার ও ভিডিপি এবি ব্যাংক ৩৩তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে। গত বৃহস্পতিবার সিজেকেএস জিমন্যাশিয়াম ভবনে প্রতিযোগিতার পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ আনসার ভিডিপি ৩—২ সেটে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে। গতকাল শুক্রবার একই ভেন্যুতে অনুষ্ঠিত মহিলা দ্বৈত ফাইনালেও বাংলাদেশ আনসার ভিডিপি’র সোমা-রুমি জুটি ঢাকা জেলার শারমিন-স্নিগ্ধা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
