পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে লাহোরে সমপ্রতি সমাপ্ত ফয়সাল ব্যাঙ্ক জাতীয় টি-টোয়েন্টি কাপ থেকে তাদের রাজস্ব আয় বেড়েছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টটি থেকে পিসিবির আয় বেড়েছে গতবছরের তুলনায় ৬০ ভাগ বেশি। গত সপ্তাহে বোর্ড সভাপতি জাকা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই আয় বৃদ্ধির কথা প্রকাশ করা হয়। তবে এর পরিমাণ কত তা জানানো হয়নি। এখানে উল্লেখ্য যে, পিসিবি ঘরোয়া মৌসুমে এই টুর্নামেন্টটিতে কেবল স্পন্সরদের পৃ্ষ্ঠপোষকতায় উত্সাহিত করতে জোর প্রচেষ্টা চালায়। নইলে অপরাপর ঘরোয়া প্রতিযোগিতা কায়েদ-ই-আজম টুর্নামেন্ট ও প্রেসিডেন্ট টুর্নামেন্ট থেকে পিসিবির কোন আয় আসে না।
বিশ্বের প্রধান ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে যেখানে ঘরোয়া প্রতিযোগিতার খেলাগুলো সমপ্রচার করা হয়, সেখানে পাকিস্তানে জাতীয় টি-টোয়েন্টি কাপটি ছাড়া অন্য কোন টুর্নামেন্ট সমপ্রচারিত হয় না বললেই চলে।
