যুদ্ধাপরাধীদের বিচার না করলে তারা পাকিস্তানের পতাকা উড়াবে :আমু

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:৩৬
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারলে তারা আমাদের এই দেশে পাকিস্তানের পতাকা উড়াবে। তাই দেশ রক্ষায় যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের পতাকা দিয়েছে। এ কারণে যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা উড়েছে। শুক্রবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে মুক্তিযুদ্ধে নবম সেক্টর আয়োজিত ‘মিলন মেলা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেজর জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, ক্যাপ্টেন (অব.) শচিন কর্মকার, নিজাম উদ্দিন তালুকদার, কুতুব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। জিয়াউদ্দিন বলেন, ১৯৭১ সালে পুলিশ মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা রেখেছে। তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে। অথচ এই পুলিশ বাহিনীর ওপর একের পর এক হামালা হচ্ছে। এই পরাজিত শক্তি জামায়াত ইসলামীর আচরণ দেখে মনে হচ্ছে তারা এখন পুলিশের ওপর প্রতিশোধ নিচ্ছে।