ফৌজদারি মামলা প্রত্যাহারে অপরাধ বাড়ছে

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:৩৬
রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি দলীয় রাজনৈতিক বিবেচনায় খুন-ধর্ষণের আরো ১০টি মামলা প্রত্যাহারের যে সুপারিশ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে তার মধ্যে এমন সব গুরুত্বপূর্ণ মামলা রয়েছে যা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট জেলা কমিটি ও সরকারি কৌঁসুলিও কোন সুপারিশ করেনি। সরকারি দলের নেতা-কর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজন মামলার আসামি হওয়ার কারণেই ঐসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এভাবে ফৌজদারি অপরাধের মামলা দলীয় বিবেচনা অথবা অন্য কোনভাবে প্রত্যাহার করার কারণেই দেশের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে বিবৃতিতে বলা হয়।