অস্কার তালিকা থেকে বাদ পড়ল ‘বারফি’

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ১৯:২৯
৮৫তম অস্কার মনোনয়ের তালিকা থেকে বাদ পড়ল বলিউডি পরিচালক অনুরাগ বসুর ছবি ‘বারফি’। অস্কারে বিদেশি ভাষায় মনোনয়ন পাওয়ার জন্য ছবিটি জমা দেওয়া হয়। ছবিটি প্রিভিউ করার পর অস্কার কমিটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিদেশি ভাষা চলচ্চিত্রের মনোনয়ন তালিকায় নয়টি ছবি মনোনীত হয়। ছবিগুলো হলো— অস্ট্রিয়ার ‘অমৌর’, কানাডার ‘ওয়ার উইচ’, চিলির ‘নো’, ডেনমার্কের ‘এ রয়্যাল অ্যাফায়ার’, ফ্রান্সের ‘দ্য ইনটাচেবল’, আইসল্যান্ডের ‘দ্য ডিপ’, নরওয়ে ‘কন-টিকি’, রোমানিয়ার ‘বিয়ন্ড দ্য হিলস’ এবং সুইজারল্যান্ডের ‘সিস্টার’। আগামী ১০ জানুয়ারি অস্কার কমিটি এই তালিকাটি ঘোষণা করবে।