বিনোদন প্রতিদিন চয়েজ

নতুন ধারাবাহিক ‘হাজত’

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ১৯:৩০
দিগন্ত টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘হাজত’। এ নাটকে জুটিবদ্ধভাবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবং তিশাকে। গুণী এ দুই অভিনয়শিল্পীকে এ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নজরুল কোরেশী এবং এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, এটিএম শামসুজ্জামান, সাজ্জাদ, জয়রাজ, স্বাধীন খসরু, শিরিন বকুল, আশরাফ কবির প্রমুখ। নাটকটি প্রতি শুক্র এবং শনিবার রাত ৮টা ১০ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে।