নেত্রকোনায় মধুমাছি কচি কাঁচার মেলার গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান গতকাল শুক্রবার শুরু হয়েছে। মুক্তারপাড়ার কচি-কাঁচার বিদ্যানিকেতন স্কুল মাঠে এ মেলার আয়োজন করা হয়। শুক্রবার নেত্রকোনা মেলার পরিচালক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে কেক কেটে মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ।
খোন্দকার ইব্রাহিম খালেদ উদ্বোধনী বক্তব্যে বলেন, কচি-কাঁচার মেলা শুধু একটি শিশু-কিশোর সংগঠন নয়, এটি একটি আন্দোলন। বাংলাদেশের ঐতিহ্যকে পুনরুদ্ধার করার লক্ষ্যে এ সংগঠন কাজ করে যাচ্ছে। নেত্রকোনার মেলা ৫০ বছর পাড়ি দিয়ে এখন একটি শক্তিশালী শিশু-কিশোর সংগঠনে পরিণত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলার প্রাক্তন সদস্য বিচারপতি কামরুল কাদের, মত্স্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, কেন্দ্রীয় মেলার যুগ্ম পরিচালক রুবি রহমান এমপি, কেন্দ্র ভাকেট কেএম ফজলুল কাদের, মেলার প্রথম আহ্বায়ক শামসুজ্জোহা, উদযাপন পরিষদের আহ্বায়ক আলাউদ্দিন খান এবং সদস্য সচিব মারুফ হাসান খান অভ্র।
