রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৬:০৬

রমজানে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 

আরও পড়ুন: যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত রায় বাস্তবায়নে হাইকোর্টে রিট

তিনি জানান, রমজানে অফিস শুরু হবে সকাল ৯টায়, শেষ হবে ৩টা ৩০ মিনিটে। মধ্যখানে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

ইত্তেফাক/কেকে